News Times BD

অতিরিক্ত তেল নিয়ে কিছু কালোবাজারি সরকারের ভাবমূর্তি নষ্ট করছে : অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি খাতে যে সংকট দেখা দিয়েছে, এ সময় কিছু কালোবাজারি অতিরিক্ত তেল নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে বলে অভিযোগ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বজুড়েই জ্বালানি সংকট। বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহে যোগাযোগ করছে সরকার। এখন আগের চেয়ে বেশি তেল সরবরাহ করা হচ্ছে।

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে সবাইকে সচেতন হতে হবে। স্থানীয় সংসদ সদস্যদের অ্যাক্টিভ হতে হবে।
 
তিনি বলেন, রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেলে তা হয় প্রোপাগান্ডা, তা হয় ক্ষণস্থায়ী। মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী ইতিহাস রচিত হতে হবে প্রকৃত ইতিহাসবিদদের হাত ধরে।

Exit mobile version