News Times BD

আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

তিনি অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। শেষে কিছুদিন তিনি ক্রীড়া উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

নির্বাচনের পর নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর শেষে তিনি পুনরায় অধ্যাপনায় ফিরেছেন।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ম. মোখতার আহমেদ গণমাধ্যমে বলেন, আসিফ নজরুল গত বৃহস্পতিবারই (১৯ ফেব্রুয়ারি) বিভাগে জয়েন করেছেন। তিনি ক্যাম্পাসে বাসায় উঠেছেন বলে জানিয়েছেন মোখতার আহমেদ।

তিনি আরও জানান, বিভাগে শিক্ষার্থীদের অনেকেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবারও তিনি বিভাগে এসেছেন। শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন।

আইন বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন জানান, আসিফ নজরুল স্যার আজ আমাদের ক্লাসে এসেছিলেন। সবার সঙ্গে সৌজন্যমূলক কথা বলেছেন। তৃতীয় বর্ষে তিনি হয়তো আমাদের একটি কোর্স নেবেন।

Exit mobile version