হরমুজ প্রণালী অবরোধ বা সীমিত করার মাধ্যমে ইরান ‘বিশ্ব অর্থনীতিকে জিম্মি’ করে রেখেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি বলেন, ‘এই সংঘাতের একটি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন যা আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।’
ফ্রান্সে দুই দিনব্যাপী জি-সেভেন ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ কথা বলেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে ভারত, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকের মূল আলোচনায় ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ইভেট কুপার ইরান সংঘাতের একটি ‘দ্রুত সমাধানের’ আহ্বান জানান।তিনি ইরানকে অভিযুক্ত করে বলেন, হরমুজ প্রণালী অবরোধ বা সীমিত করার মাধ্যমে তারা ‘বিশ্ব অর্থনীতিকে জিম্মি’ করে রেখেছে।
কুপার বলেন, ‘আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছি, এই সংঘাতের একটি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন যা আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।’
হরমুজ প্রণালীতে ইরানের প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টির উল্লেখ করে তিনি আরও যোগ করেন, ‘সত্যি বলতে, ইরান কেবল একটি প্রণালীর কারণে বিশ্ব অর্থনীতিকে এভাবে জিম্মি করে রাখতে পারে না, কারণ এটি আন্তর্জাতিক নৌ-চলাচল পথ এবং নেভিগেশনের স্বাধীনতার (freedom of navigation) সাথে সরাসরি যুক্ত।’
সূত্র : আল-জাজিরা




