News Times BD

আমিরাতে ড্রোন হামলা, জ্বলছে ফুজাইরাহ শিল্পাঞ্চল

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর একটি শিল্প এলাকায় ড্রোন হামলার পর আগুন লাগার খবর পাওয়া গেছে। একই সময়ে আবুধাবিতে একটি ক্ষেপণাস্ত্র পড়ে একজন নিহত হয়েছেন। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ড্রোন ভূপাতিত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর একটি শিল্প এলাকায় আগুন লেগেছে বলে জানিয়েছে আমিরাতের মিডিয়া অফিস। বিবৃতিতে বলা হয়, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এদিকে আবুধাবির আল-বাহিয়ান এলাকায় একটি বেসামরিক গাড়ির ওপর ক্ষেপণাস্ত্র পড়েছে বলে জানিয়েছে শহরটির মিডিয়া অফিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলা হয়, এ ঘটনায় ফিলিস্তিনি একজন নাগরিক নিহত হয়েছেন।

অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ৬৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক বিবৃতি প্রকাশ করে জানায়, সোমবার ভোর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত দেশের পূর্বাঞ্চলে মোট ৬৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হয়ে এসব ড্রোন সফলভাবে প্রতিহত করে। সূত্র: আল-জাজিরা

Exit mobile version