News Times BD

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড? সেমিফাইনালে কে জিতবে ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার

বিশ্বকাপের ফাইনাল থেকে আর মাত্র একটি ম্যাচ দূরে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সেই স্বপ্নপূরণের পথে তাদের সামনে দাঁড়িয়ে আছে শক্তিশালী ইংল্যান্ড। দুই ফুটবল পরাশক্তির এই সেমিফাইনাল ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচের আগে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে আর্জেন্টিনার চেয়ে সামান্য এগিয়ে রাখা হয়েছে থ্রি লায়ন্সদের।

ফুটবল বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, সেমিফাইনাল পেরিয়ে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০ দশমিক ৯৪ শতাংশ। অন্যদিকে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান খুবই সামান্য হলেও হিসাবের খাতায় এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী হিসেবে, সেমিফাইনাল ম্যাচটিতে হ্যারি কেনদের জেতার সম্ভাবনা ৩৮ দশমিক ২ শতাংশ, আর্জেন্টিনার জেতার সম্ভাবনা দেখানো হয়েছে ৩২ দশমিক ০ শতাংশ। আর নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল না আসার সম্ভাবনা রয়েছে ২৯ দশমিক ৭ শতাংশ।

সুপার কম্পিউটার বলছে, এবারের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আর্জেন্টিনার ২০ দশমিক ৫৫ শতাংশ, ইংলিশদের ২১ দশমিক ৯৪ শতাংশ।

বিশ্বকাপের ইতিহাসও আর্জেন্টিনার জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। আসরের মঞ্চে দুই দলের দেখা হয়েছে পাঁচবার। এর মধ্যে তিনবার জিতেছে ইংল্যান্ড, দুবার জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার একটি জয় এসেছে টাইব্রেকারে, আর আরেকটি ম্যাচকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিতর্ক ও আলোচনা রয়েছে।

তবে ইতিহাস কিংবা পরিসংখ্যানের বাইরে বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে লিওনেল স্কালোনির দল। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে খেলতে থাকা আর্জেন্টিনা আত্মবিশ্বাসী, অন্যদিকে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ডও। ফলে দুই দলের লড়াইয়ে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতারই আভাস মিলছে।

Exit mobile version