ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানো হবে না বলে জানিয়েছেন ইরানের পারমাণবিক শক্তি প্রধান মোহাম্মদ এসলামি ।

ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সির এক প্রতিবেদন অনুসারে, তিনি বলেছেন, “শত্রুরা ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমিত করতে সফল হবে না।”

 

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। দেশটিতে যতটুকু সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, ইরান তা হস্তান্তর করবে, নয়তো যুক্তরাষ্ট্র ইরানিদের সঙ্গে মিলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ওই সমৃদ্ধ ইউরেনিয়াম খনন করে বের করে আনবে। সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here