মাসব্যাপী চলা যুদ্ধে তেহরানের হামলায় ছয় হাজারের বেশি নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৩২ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর, আটজনের অবস্থা মাঝারি এবং ২১৫ জনের অবস্থা স্থিতিশীল। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের পর বর্তমানে ১২১ জন বাসিন্দা চিকিৎসাধীন রয়েছেন।
তবে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের আহত হওয়ার বিষয়টি সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি। একইসঙ্গে হামলায় সেনা এবং বেসামরিক নাগরিকের সঠিক তথ্য জানানো হয়নি।
এদিকে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ২৬১ জন সেনা আহত হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা প্রকাশ করা হয়নি।
সূত্র: আলজাজিরা।




