News Times BD

ইরান-হিজবুল্লাহর হামলায় জ্বলছে ইসরায়েলের তেল শোধনাগার হাইফা

ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতে অনবরতভাবে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের হিজবুল্লাহ। 

ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় তেল আবিব ও হাইফায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। বিস্ফোরণের পর হাইফার একটি তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ডও ঘটেছে।

 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের হাইফা শহরের বাজান তেল শোধনাগারে হিজবুল্লাহ এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশাল অগ্নিকাণ্ড ও ধোঁয়া দেখা গেছে।

এদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, তাদের বাহিনী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার নৌঘাঁটিতে ‘উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ’ (একঝাঁক ক্ষেপণাস্ত্র) দিয়ে হামলা চালিয়েছে।

ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার প্রতিশোধ হিসেবে গত ১৯ মার্চও এই স্থানটিতে হামলা চালিয়েছিল তেহরান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ৩১তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য।

সূত্র : আল-জাজিরা।

Exit mobile version