News Times BD

ইসহাক সরকারকে আহ্বায়ক করে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে। এতে আহ্বায়ক পদে ইসহাক সরকার ও সদস্য সচিব পদে এস এম শাহরিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে গেছে, নবনিযুক্ত আহ্বায়ক ইসহাক সরকার যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনি বিএনপি থেকে বহিষ্কার হন। রাজনৈতিক জীবনে তিন শতাধিক মামলার আসামি হওয়া এই নেতা প্রায় ১০ বছর কারাবরণ করেছেন।

গত শুক্রবার বিকালে রাজধানীর আইডিইবি ভবনে এক অনুষ্ঠানে ইসহাক সরকারসহ বেশ কয়েকজন এনসিপিতে যোগ দেন। 

Exit mobile version