News Times BD

উদ্ধার হওয়া ইরানি নাবিকদের বিনামূল্যে ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা তাদের জলসীমার বাইরে সরিয়ে নেওয়া ইরানি নাবিকদের জন্য এক মাসের বিনামূল্যের ভিসা দেওয়ার পরিকল্পনা করছে।

দেশটির জননিরাপত্তা মন্ত্রী আনন্দা উইজেপালা জানিয়েছেন, ইরানি নাবিকদের জন্য সরকার “ফ্রি ভিসা” দেবে এবং তাদের দেশ ছাড়তে কিছুটা সময় লাগতে পারে।

 

শনিবার ২০৪ জন নাবিককে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহর থেকে শ্রীলঙ্কা নৌবাহিনীর একটি ঘাঁটিতে নেওয়া হয়। যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি শ্রীলঙ্কার কাছে সহায়তা চেয়েছিল।

এর আগে বুধবার শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ডুবে যায়। এতে ৮০ জনের বেশি নাবিক নিহত হন।

শ্রীলঙ্কার নৌবাহিনী ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে এবং ৮৭টি মরদেহ উদ্ধার করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম সাবমেরিনের টর্পেডো হামলায় কোনো যুদ্ধজাহাজ ডুবেছে।

Exit mobile version