News Times BD

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেল জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। এসময় মন্ত্রিপরিষদের সব সদস্য, দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

Exit mobile version