News Times BD

এক মাসে ইরানের ১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা: মার্কিন শীর্ষ জেনারেল

গত ত্রিশ দিনে ইরানের ১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে মার্কিন বাহিনী। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মার্কিন নৌবাহিনী এ পর্যন্ত ইরানের ১৫০টিরও বেশি জাহাজ ধ্বংস করতে সক্ষম হয়েছে। কেইন আরও উল্লেখ করেন, ওই অঞ্চলে মার্কিন বিমান বাহিনীর একচ্ছত্র আধিপত্য বজায় থাকায় এখন বি-৫২ বোম্বারগুলো অনায়াসেই স্থলভাগের ওপর দিয়ে উড়ে গিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারছে। 

 

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ দাবি করেছেন, ইরানে ইতোমধ্যেই শাসকগোষ্ঠীর পরিবর্তন ঘটে গেছে। তিনি দেশটির নতুন নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন বিগত সরকারের চেয়ে অধিকতর বিচক্ষণতার পরিচয় দেন। 

হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বর্তমান শাসকরা যদি ট্রাম্প প্রশাসনের সাথে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তবে মার্কিন সামরিক বাহিনী তাদের অভিযানের তীব্রতা আরও বাড়িয়ে দেবে। 

সূত্র: বিবিসি

Exit mobile version