News Times BD

এবার ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার খবর পাওয়া গেছে। খবর আল-জাজিরার।

ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্রের তথ্যমতে, ‘স্কাইলাইট’ নামক এই ট্যাঙ্কারটি ওমানের মুসান্দাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে আক্রান্ত হয়। হামলার সময় জাহাজটিতে ২০ জন ক্রু সদস্য ছিলেন, যাদের সবাইকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এই ঘটনায় চারজন ক্রু সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

 

এখন পর্যন্ত হামলার ধরণ বা কারা এর পেছনে রয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই ঘটনার ঠিক আগেই ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, দেশটির দুকুম বন্দরে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ওই ড্রোন হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হন। ওমান উপকূলে পর পর দুটি হামলার ঘটনা ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: আলজাজিরা।

Exit mobile version