News Times BD

কিশোরগঞ্জের করিমগঞ্জে ফিলিং স্টেশনে সাংবাদিক ও গোয়েন্দা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অর্নব ফিলিং স্টেশনে সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
জানা যায়, গত ৬ মার্চ ২০২৬ তারিখে কয়েকজন ব্যক্তি নিজেদের সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে করিমগঞ্জের অর্নব ফিলিং স্টেশনে উপস্থিত হন। তারা ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের কাছে বিভিন্ন অভিযোগের কথা বলে ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, হঠাৎ করে কয়েকজন ব্যক্তি এসে নিজেদের বিভিন্ন সংস্থার লোক বলে পরিচয় দেন এবং নানা ধরনের চাপ সৃষ্টি করে টাকা দাবি করেন। এতে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে জানা গেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের ভুয়া পরিচয়ে চাঁদাবাজির ঘটনা বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
পাম্প মালিকের সাথে যোগাযোগ করে জানা যায়, ঐ এলাকায় সেনাবাহিনী খনন কাজ করতেছে। উক্ত খনন কাজে ব্যবহিত যাবতীয় জ্বালানি অর্ণব ফিলিং স্টেশন হতে ক্রয় করে। ঐদিন ও অন্য দিনের মতো সেনাবাহিনীর খনন কাজের জন্য তেল পাঠানো হচ্ছিলো। তখন কয়েকজন এসে বলতেছে তেল চুরি করে কোথায় নিচ্ছেন। তারপর হুমকি দিয়ে বলছে দুই লাখ টাকা টাকা না দিলে আপনার নামে তেল চুরির ভিডিও ভাইরাল করবো। পাম্প মালিক বললো রুমন নামক উক্ত ব্যক্তিকে চাঁদা না দেওয়ার কারনে তারা একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আরো বললেন আমি পাম্পের মালিক, আমি নাকি আমার পাম্পের তেল চুরি করেছে।
রুমনের সাথে যোগাযোগ করলে তিনি বিভিন্ন ধরনের দুর্ব্যবহার করেন।
নিচে চাঁদা দাবি অভিযোগের সিসিটিভি ফুটেজ সংযুক্ত করা হলো:
https://www.facebook.com/reel/2096261507800383
Exit mobile version