‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, আয়াতুল্লাহ আলি খামেনির পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে যেই দায়িত্ব নেবেন, তাকেও হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইসরায়েল।

বুধবার এক বিবৃতিতে তিনি এ হুমকি দেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা থেকে যে-ই নেতা নিয়োগ পাবে এবং ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্ব এবং আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে হুমকি অব্যাহত রাখবে, পাশাপাশি ইরানের জনগণকে দমন করবে—সে নিঃসন্দেহে নির্মূলের লক্ষ্য হবে।

 

তিনি আরও বলেন, তার নাম কী বা সে কোথায় লুকিয়ে আছে—তা কোনো বিষয় নয়।

কাটজ জানান, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে এবং দেশটির জনগণের জন্য সরকার পতনের পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাবে ইসরায়েল।

সূত্র : আল-জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here