News Times BD

গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা শক্তির উত্থান হয়েছে, যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। তারা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, এখনকার রাজনীতিতে মূল্যবোধ নাই। গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে। পরিকল্পিতভাবে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতার চরিত্র হনন করেন।

শুক্রবার রাজধানীতে সাবেক এমপি ও চিফ হুইপ মাহবুবুল আলম তারা ও প্রখ্যাত সাংবাদিক ও ক্রীড়াবিদ মাহবুবুল হক পেয়ারার স্মরণে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সময় এখন অন্যরকম উল্লেখ করে তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পথে উত্তরণের প্রক্রিয়া চলছে। কিন্তু কিছু কিছু মহল নির্বাচনের আগে থেকে চক্রান্ত করে, যেন এখানে গণতন্ত্র না থাকে। এই সরকারের দ্বায়িত্ব এই চক্রান্ত যেন সফল না হয়।

Exit mobile version