News Times BD

জামায়াত আমিরের মিরপুর-১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন

রাজধানীর মিরপুর-১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। 

আজ (মঙ্গলবার) ভোর ৬টায় তিনি বাজার পরিদর্শন করেন।

বাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

Exit mobile version