জুলাই জাতীয় সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনদে সই করে এনসিপির প্রতিনিধি। এ তথ্য জানিয়েছেন এনসিপির মিডিয়া উপকমিটির সেক্রেটারি ইয়াসির আরাফাত। এর আগে দুপুরে এনসিপি এক বার্তায় জানায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যা ৬টায় জুলাই সনদে সই করতে যমুনায় যাবে। প্রতিনিধি দলে থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন ও জাবেদ রাসিন।

উল্লেখ্য, গত বছরের ১৭ই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে সই করে। তবে সে সময় জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণদের সংগঠন এনসিপি জুলাই সনদে সই করেনি। সনদে সই করার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সমর্থনে যুক্ত হবে দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here