ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীন প্রধানের সর্বশেষ অর্থবছরের আয়কর নথি যাচাই করে দেখা যায় যে, করদাতা জনাব মোঃ বেলাল উদ্দিন প্রধান (টিআইএনঃ ৪১৪৭০৯৮৭৮***) ২০২৫-২০২৬ করবর্ষে (অর্থ বছর ২০২৪-২০২৫) মোট আয় প্রদর্শন করেছেন-৪,৭৮,৬৪১ টাকা যার মধ্যে চাকরি হতে আয়-৪,৬৩,৪৮৬ টাকা এবং আর্থিক পরিসম্পদ হতে আয়-১৫,১৫৫ টাকা এবং করমুক্ত ভাতাদি-২,৩১,৭৪৩ টাকা।
২০২৫-২০২৬ করবর্ষে করদাতা কর্তৃক পরিশোধিত করের পরিমাণ-৩,০০০ টাকা ও প্রদর্শিত পারিবারিক খরচ-৩,৯৮,৭০০ টাকা।
করদাতা কর্তৃক প্রদর্শিত মোট সম্পদ-২৮,৪৩,৫৬৭ টাকা ও নীট সম্পদের পরিমাণ-২৪,৪৪,৮৬৭ টাকা যার মধ্যে অ-কৃষি সম্পত্তিতে বিনিয়োগ-২,৭২,০০০ টাকা; মোটর যান (রেজিস্ট্রেশন খরচসহ ক্রয়মূল্য-১,২৫,০০০ টাকা; আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী-৭২,৫০০ টাকা এবং আর্থিক সম্পদ (হাতে নগদ)-১৭,৪৭,৭৬৭ টাকা।
করদাতা তার দাখিলকৃত রিটার্নে অলংকারাদি (স্বর্ণ ৪ ভরি, স্বর্ণ ৩ ভরি) প্রদর্শন করেছেন যার প্রদর্শিত মূল্য-০ (শূন্য)।
যার মোট সম্পদের পরিমাণ ২৪ লক্ষ ৪৪ হাজার টাকা তিনি ঠিক কিভাবে নগদ ৭৪ লাখ টাকা (যা তাঁর মোট সম্পদের তিনগুন) একটি বাজারের ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? আর এই অর্থের উৎস কোথায়?
জনাব বেলাল উদ্দীন প্রধান জামায়াতে ইসলামীর একজন জেলা পর্যায়ের আমির বা জেলার প্রধান নেতা, নির্বাচনের আগেরদিন তিনি কি কারণে ৭৪ লাখ টাকা বহন করছিলেন?
 
 
 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here