News Times BD

ডিএমপিতে বড় রদবদল : ৫ এডিসিকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার কয়েকজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

গত সোমবার (৬ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

 

বদলির আওতায় জনাব আব্দুল কাদেরকে সচিবালয়-নিরাপত্তা বিভাগ থেকে বদলি করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জনাব মোঃ খালিদ বোরহানকে লজিস্টিকস্ বিভাগের প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স শাখা থেকে ট্রাফিক-অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ বিভাগে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, জনাব শারমিন আকতার চুমকিকে পিওএম-পশ্চিম বিভাগ থেকে সচিবালয়-নিরাপত্তা বিভাগে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে জনাব অরিত সরকারকে ডিএমপি সদরদপ্তর থেকে লজিস্টিকস্ বিভাগের প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় পদায়ন করা হয়েছে।

এছাড়া জনাব আমেনা আক্তারকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পিওএম-পশ্চিম বিভাগে পদায়ন করা হয়েছে। আদেশে জনস্বার্থে এই বদলি অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

Exit mobile version