News Times BD

ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা উত্তর সিটি নির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফকে।

সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান উদ্বোধনী বক্তব্য দেন।

এসময় চরমোনাই পীর বলেন, আমরা কেবল এমপি বা মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না। ইসলাম, দেশ, জাতি ও মানবতার পক্ষে আমাদের অবস্থান অটল থাকবে। ভবিষ্যতেও এ ভিত্তিতেই জোট গঠিত হতে পারে।

‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ওপর আস্থা রাখার কথা জানান।

Exit mobile version