ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন সহ-অভিনেত্রী সামিয়া অথৈ। 

মঙ্গলবার মানিকগঞ্জ রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং চলার সময় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সামিয়া অথৈ।

 

ফেসবুকে লাইভে সামিয়া অথৈ বলেন, ‘গতকাল সোমবার প্রথম দিনের শুটিং ছিল। তানজিন তিশা আপুর জন্য একটা সুন্দর উপহার নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেটি তিনি গ্রহণ করেননি। এ নিয়ে কিছু বলিনি। প্রথম সিন শুরু করতে তিনি আমাকে মেরে হাত রক্তাক্ত করে ফেলেছিলেন। মনিটরে দেখে শহীদুজ্জামান সেলিম ভাই ও রিংকু ভাই জানতে চাইল তোমাকে এভাবে মারল কেন? এক পর্যায়ে বলি- এর আগে যখন মুশফিক ফারহানের সঙ্গে নাটকে কাজ করতাম তখন তিশা আপু ফোন দিয়ে থ্রেট দিয়েছিল যে, ফারহানের সঙ্গে কাজ করতে পারবে না।’

তিনি বলেন, ‘শুধু আমাকেই নয়, কেয়া পায়েলসহ অনেককেই এমন থ্রেট দিয়েছিলেন তিনি। কেন কাজ করব না জানতে চাইলে উত্তরে তিশা আপু বলেন, ফারহান আমার জামাই হয়। বিষয়টি ফারহানকে জানিয়েছিলাম। সেটা এক-দুই বছর আগের কথা। সেই ক্ষোভ তিনি নিজের মধ্যে পুষে রেখেছেন কি না জানি না।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আজ শেষ সিনে তিশা আপুকে চড় দেওয়ার দৃশ্য ছিল। চড় খেয়ে তিনি চলে যাবেন। টেকনিক্যালি আস্তে করে তিশা আপুর গালে হাত লাগিয়েছি সিনের প্রয়োজনে। কিন্তু তিশা আপু সিনের মধ্যে আমাকে জোরে জোরে মেরেছেন। আমার চোখ ফুলে গেছে। কথা বলতে সমস্যা হচ্ছে। তিনি এটা উদ্ধেশ্যপ্রাণিতভাবে করেছেন।’

সামিয়া অথৈ বলেন, ‘এমন করার কারণ জানতে চাইলে তিনি আমাকে অকাথ্য ভাষায় গালাগালি করেন। জানি না তিনি কিছু খেয়েছিলেন কি না। কারণ, গতকালও এমন খারাপ আচরণ করেছেন। ৪০ থেকে ৫০ মিনিট বাথরুমে ছিলেন। কি খায় জানি না। তার গা থেকে দুর্গন্ধ আসে। পাগলের মতো আচারণ করেছেন।’

তিনি বলেন, ‘তিনি (তানজিন তিশা) নেশা করেন কি না জানি না। এটি আমি অভিনয়শিল্পী সংঘকে জানাব বলতেই তিনি উত্তরে বললেন, ভাইরাল হতে চাও। একজন সিনিয়র শিল্পী হিসেবে তার দ্বারা এটা আশা করিনি। আমি ঢাকা ফেরত আসছি। আমার সঙ্গে তিনি অন্যায় করেছেন। তার কাছে এটা আশা করিনি।’ 

এ বিষয়ে ৎতানজিন তিশার গণমাধ্যমকে বলেন, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না; যা হয়েছে, তা সম্পূর্ণ চরিত্রের প্রয়োজনে এবং গল্পের চাহিদা অনুযায়ী। 

তিশা বলেন, ‘আমি এতক্ষণ শুটিং করছিলাম। আমি চাইনি দৃশ্যটা শেষ না করে কাজটা ফাঁসিয়ে দিতে। অথচ যে লাইভটা করেছে, সে কিন্তু ইউনিটকে ফাঁসিয়ে দিয়ে গেছে।’

অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শুধু আমার চরিত্রটা প্লে করেছি। এখানে আমি একজন স্পেশাল চাইল্ড—আমি যেটাকে অটিস্টিক বলি। যে কি না চরিত্রের প্রয়োজনে মারতে পারে, কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতে পারে—এ রকম অনেক ঘটনা ঘটাতে পারে। কাজটা রিলিজ হলেই দেখতে পারবেন।’

তিশা আরও বলেন, ‘সে এমনভাবে লাইভ করেছে যেন আমি তাকে পারসোনালি অ্যাটাক করেছি। এখানে পারসোনালি অ্যাটাকের কিছুই নেই, তার বুঝতে ভুল হয়েছে। আমি যতটুকু করেছি, আমার চরিত্রের প্রয়োজনে করেছি। যতটুকু স্ক্রিপ্টে আছে, ততটুকুই করেছি। আমি চরিত্রের বাইরে কিছুই করিনি। এটা তার দুর্বলতা যে প্রফেশনাল সমস্যাটাকে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here