News Times BD

তিন নেতার মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অবস্থিত তিন নেতার মাজার এবং ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার সকালে এ আনুষ্ঠানিক প্রচার শুরু করে তারা। তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে।

ঢাবির দোয়েল চত্বরের পাশে প্রয়াত জাতীয় তিন নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের সমাধি অবস্থিত। আর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর।

Exit mobile version