News Times BD

তুমিই বিশ্বের সেরা ফুটবলার: মেসিকে ট্রাম্প

এমএলএস কাপ জয়ের স্মারক হিসেবে বৃহস্পতিবার হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয় চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে। লুইস সুয়ারেজ, রদ্রিগো দি পলের সঙ্গে আমন্ত্রিত হন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। 

যুক্তরাষ্ট্রে পেশাদার ও কলেজ ক্রীড়ায় চ্যাম্পিয়ন দলকে হোয়াইট হাউসে আমন্ত্রণ এবং প্রেসিডেন্টের অভিনন্দন জানানোর রীতি দীর্ঘদিনের। বৃহস্পতিবার ওভাল অফিসে জমকালো অনুষ্ঠানে পরিচয় পর্বের পর ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন মিয়ামির ফুটবলাররা। এসময় ট্রাম্প বলেন, “এটা আমার জন্য সম্মানের যে, এমন কথা বলছি যা আগে কোনো প্রেসিডেন্ট বলেননি—হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি।”

 

এরপর ট্রাম্প জানান, তার ছেলে ব্যারন মেসির বড় ভক্ত। পাশাপাশি তিনি রোনালদোর নামও উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, “আমার ছেলে (ব্যারন) তোমার বড় ভক্ত। সে মনে করে তুমি দারুণ একজন মানুষ। সে তোমার ভক্ত, আর আরেকজনেরও—রোনালদো। ক্রিশ্চিয়ানোও অসাধারণ। ফুটবলে এমন অনেক বড় চ্যাম্পিয়ন আছে।”

বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের কথাও তোলেন এবং মেসির সঙ্গে তুলনার প্রসঙ্গ টানেন। তিনি মজা করে বলেন, “আমি জানি না, হয়তো তুমি আরও ভালো। কে সেরা?”—এ কথা বলে ইন্টার মায়ামি দলের দিকে ঘুরে তাকান ট্রাম্প। পরে মেসির দিকে ইশারা করে বলেন, “আমার মনে হয় এই (মেসি) জনই।”

গত ডিসেম্বর এমএলএস কাপ ফাইনালে ভ্যাঙ্কুভার হোটয়াইটসক্যাপসকে ৩–১ গোলে হারিয়ে শিরোপা জেতে মায়ামি। সেই ম্যাচে দুইটি অ্যাসিস্ট করে ম্যাচসেরা হয়েছিলেন মেসি। 

Exit mobile version