News Times BD

তুরস্কের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত

তুরস্কের আকাশসীমায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে মোতায়েন করা ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। 

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর এই প্রথম তুরস্কের আকাশসীমায় কোনো ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা ঘটল। তুরস্ক পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে।

 

উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেশ দুটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান।-আল-জাজিরা

Exit mobile version