News Times BD

দিনাজপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

দিনাজপুরের হাকিমপুরে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

আজ সোমবার ভোর রাতে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাঁশমুড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাঁশমুড়ি হাফেজিয়া মাদরাসায় কর্মরত ছিলেন।

 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিক্ষক এক শিক্ষার্থীকে বলাৎকার করেন। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version