News Times BD

‘নিরাপত্তাজনিত কারণে জনসম্মুখে আসছেন না সর্বোচ্চ নেতা, তবে তিনি সম্পূর্ণ সুস্থ’

জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে ইরানের প্রতিনিধি আলি বাহরাইনি বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি সুস্থ আছেন এবং দেশ পরিচালনা করছেন। তবে নিরাপত্তাজনিত কারণেই তিনি জনসম্মুখে আসছেন না।

শুক্রবার এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। আলি বাহরাইনি ইরানের রাষ্ট্রীয় সংযুক্ত স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে (এসএনএন) বলেন, বর্তমানে বিশেষ পরিস্থিতির কারণে নিরাপত্তা বিবেচনায় তিনি জনসম্মুখে আসছেন না। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং দেশ পরিচালনা অব্যাহত রেখেছেন।

 

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকে মুজতাবা খামেনি জনসম্মুখে আসেননি। দায়িত্ব নেওয়ার পর থেকে তার নামে প্রকাশিত বিবৃতিগুলো কেবল পাঠ করে শোনানো হয়েছে।

Exit mobile version