ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সৃষ্ট উত্তেজনায় পারস্য উপসাগরে ফ্রান্সের ৫২টি জাহাজ আটকা পড়েছে। এছাড়া লোহিত সাগরে আটকে আছে তাদের আরও আটটি জাহাজ।
ফরাসি গণমাধ্যম সি-নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী জানান, আমরা এই জাহাজগুলোর ক্রুদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছি। কেননা এই জাহাজগুলোর বেশ কয়েকটিতে ফরাসি নাবিকরা রয়েছেন।
তিনি আরও জানান, এই অঞ্চলের নৌপথে জাহাজ চলাচল নিরাপদ করতে বিভিন্ন দেশের সমন্বয়ে একটি জোট গঠনের চেষ্টা করছে প্যারিস।
সূত্র : আল-জাজিরা।




