News Times BD

পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ও ঘোষণাপত্র সই সম্পূর্ণ ম্যানুয়াল প্রক্রিয়া: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের সঙ্গে ঘোষণাপত্রে স্বাক্ষর ও ব্যালট পেপারে ভোট দেওয়ার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার ইসি’র এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের সঙ্গে ঘোষণাপত্র ও ব্যালট পেপারে ভোট প্রদানের কোনো সম্পর্ক নেই। ঘোষণাপত্রে স্বাক্ষর ও ব্যালটে ভোট প্রদান সম্পূর্ণ ম্যানুয়াল প্রক্রিয়া। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ব্যালট প্রাপ্তির পর থেকে হলুদ খাম হতে মোবাইল অ্যাপ বিচ্ছিন্ন হয়। ভোট গণনার সময় সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে প্রথমেই সংশ্লিষ্ট আসনের হলুদ খাম খুলে ঘোষণাপত্র ও ব্যালট আলাদাভাবে রাখা হবে। পরবর্তী ধাপে ব্যালট দু’টি আলাদা করে প্রক্রিয়া অনুযায়ী গণনা শুরু করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটার ও প্রদত্ত ভোট একসঙ্গে চিহ্নিত করার কোন সুযোগ নেই।’

Exit mobile version