News Times BD

প্রধানমন্ত্রীর নেতৃত্বে তথ্যপ্রযুক্তি খাতের বিচ্ছিন্নতা কাটিয়ে উঠবে বাংলাদেশ : ড. মঈন

বিগত ১৭ বছরে তথ্যপ্রযুক্তি খাতে যে বড় ধরনের বিচ্ছিন্নতা হয়েছে সেটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ তা কাটিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

 

এ সময় ড. মঈন খান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির নতুন বিকাশ হবে এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ-উর-রহমান বলেন, মেগা প্রজেক্ট নেওয়ার তুলনায় তৃণমূল মানুষের উপকার বিবেচনায় ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইভাবে জনগণের সেবা যদি সত্যিকার অর্থে পৌঁছাতে চাই সেক্ষেত্রে আইসিটি খাত বড় ধরনের ভূমিকা রাখতে পারবে।

Exit mobile version