News Times BD

প্রবাসীদের ঝুলে থাকা এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

প্রবাসী বাংলাদেশিদের ঝুলে থাকা ভোটার নিবন্ধন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি সব মাঠ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

 

এতে বলা হয়, হাইকমিশন/দূতাবাস/কনস্যুলেট/মিশন অফিসসমূহে বায়োমেট্রিক প্রদানকারী ভোটারদের স্থানীয় তদন্ত কার্যক্রম সংশ্লিষ্ট সব উপজেলা/থানা নির্বাচন অফিস কর্তৃক সম্পন্ন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে প্রবাসী ভোটারদের অসংখ্য আবেদন তদন্তাধীন অবস্থায় রয়েছে। এগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।

বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধন এবং এনআইডি সরবরাহের কার্যক্রম পরিচালনা করছে ইসি।

Exit mobile version