প্রেমের টানে ফিলিপাইন থেকে ফেনীতে এসে প্রেমিককে বিয়ে করেছেন এক তরুণী। বুধবার রাতে ফেনী শহরের কালীমন্দিরে সনাতন ধর্মীয় রীতি অনুসারে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। ফিলিপাইনের ওই তরুণীর নাম জেনি (৩২)। তাঁর স্বামী নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের বাসিন্দা হিরলাল পালের ছেলে সুজন পাল (৩৪)। জানা যায়, ২০১৮ সালে কাজের জন্য কাতারে থাকার সময় সুজন পালের সঙ্গে জেনির পরিচয় হয়। এরপর বন্ধুত্বের সম্পর্ক প্রেমের সম্পর্কে রূপ নেয়। দীর্ঘদিনের এই সম্পর্কের পর সম্প্রতি তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই বাংলাদেশে আসেন জেনি। বিয়ের পর অনুভূতি প্রকাশ করে জেনি জানান, দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের জন্য তিনি বাংলাদেশে এসেছেন। এখানে এসে তাঁর খুব ভালো লাগছে এবং সবকিছুই সুখকর মনে হচ্ছে। সুজন পাল জানান, প্রায় আট বছরের সম্পর্কের পর তাঁদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে।

এতে তিনি খুবই আনন্দিত। ফেনী কালীমন্দিরের পুরোহিত শ্রী নিমাই চন্দ্র চক্রবর্তী বলেন, বিয়ের অনুষ্ঠানটি খুবই আনন্দদায়ক ছিল। সুজন ও জেনি পরস্পরের প্রতি দায়িত্ব ও শ্রদ্ধাশীল। তাঁদের দাম্পত্য জীবন শান্তি ও সুখে ভরপুর হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here