মার্কিন সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার প্রস্তাবের ওপর আজ ভোটাভুটি অনুষ্ঠিত হবে। প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ন্ত্রণে আসবে।
বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় বিলটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে। বিকেল ৪টায় ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে সমালোচনা জোরদার হয়েছে যে, ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালিয়েছেন। মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানে এত বড় হামলায় চালাতে পারেন কিনা প্রেসিডেন্ট ট্রাম্প তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। যদিও কংগ্রেসকে উপেক্ষা করে হামলা শুরুর ঘোষণা দেন ট্রাম্প। দেশটির আইন প্রণেতারা ট্রাম্পের এমন পদক্ষেপ সমর্থন করছেন না বলা জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
এদিকে, ইরান বলছে, এই যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে, মার্কিন নাগরিকদের জন্য নয়।
প্রসঙ্গত: ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত শনিবার থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে।
