News Times BD

বাহরাইনে মার্কিন সৈন্য অবস্থান করা হোটেলে হামলার দাবি ইরানের

বাহরাইনের একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওই হোটেলে মার্কিন সৈন্যরা অবস্থান করছিল বলে তেহরান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তৎক্ষণাৎ পাল্টা হামলা শুরু করে ইরানও। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক হামলা চালাচ্ছে তেহরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। সূত্র: তেহরান টাইমস, ডন নিউজ

Exit mobile version