News Times BD

বিএনপি মুক্তিযুদ্ধের দল : এস এ জিন্নাহ বিএনপির মনোনিত প্রার্থী মানিকগঞ্জ-১

জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী এস এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল। স্বাধীনতার দল। শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তার স্বাধীনতা ঘোষণার পর মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 

বুধবার রাতে ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের শোলধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথি এস এ জিন্নাহ কবীর এসব কথা বলেন। 

 

তিনি আরো বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যালটে স্বাধীনতার প্রতীক ধানের শীষ প্রতীক থাকবে। ধানের প্রতীকে ভোট দিয়ে বুঝিয়ে দিতে হবে এ দেশের মানুষ রাজাকারদের পছন্দ করে না। যারা বিএনপির শত্রু যারা স্বাধীনতার শত্রু তাদের বিরুদ্ধে ভোট দিতে হবে। 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখের জেলা বিএনপির সাবেক আহবায়ক জামিলুর রহমান খান, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মাসুদুর রহমান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান মানিকসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।

Exit mobile version