News Times BD

বিএনপি ৩৬টি এবং জামায়াত ১৩টি সংরক্ষিত নারী আসন পাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ হবে আগামী ১২ মে। তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ এপ্রিল।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে ১১তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানান।

 

জানা গেছে, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যা অনুসারে যাদের মনোনয়ন দেবে, মূলত তারাই নির্বাচিত হবেন। 
 
এরইমধ্যে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় ও জোটের তালিকা ইসিতে জমা দিয়েছে।
 
সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর প্রাপ্ত আসনসংখ্যা অনুসারে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি, জামায়াত জোট ১৩টি আসন পাবে। আর স্বতন্ত্র জোট পাবে ১টি সংরক্ষিত নারী আসন।

Exit mobile version