ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। রোববার বিকেলে ঢাকার একটি হাসপাতালে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত কোনো জটিলতা নেই। তাকে পোস্ট–অপারেটিভ কেয়ারে রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষে কেবিনে নেওয়া হবে। নির্মাতা হাসান রেজাউল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে লিখেন, আল্লাহর রহমতে অভিনেত্রী তানিয়া বৃষ্টির সার্জারি সফলতার সাথে সম্পন্ন হয়েছে। প্রায় ৪ ঘণ্টার অপারেশন শেষে টিউমার অপসারণ হয়েছে। আগামী ২৪ ঘণ্টা অবজারভেশনে থাকবে। পোস্ট–অপারেটিভ অনেক জটিলতা থাকতে পারে, এ জন্য এখনই বিপদমুক্ত বলা যাচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন। হাসপাতালে অযথা ভিড় এবং অতিরিক্ত ফোন কল না দেওয়ার অনুরোধ রইল। এর আগে তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরটি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানানো হয়। সেখানে অনুরোধ করা হয় শুটিং বা কাজসংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা খুদে বার্তা দিয়ে বিরক্ত না করতে। ভালোবাসা দিবসে দেওয়া আরেক পোস্টে অভিনেত্রী নিজেই লিখেছিলেন, কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার
ব্রেন টিউমারের অস্ত্রোপচার শেষে যেমন আছেন তানিয়া বৃষ্টি
