রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন নিয়ে ইরফান জাহান নূর নামে এক ব্যক্তির বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হিসেবে যোগদানের চেষ্টার ঘটনা ঘটেছে।

সোমবার বিষয়টি সুপার স্পেশালাইজড হাসপাতালের কর্তৃপক্ষের নজরে এলে প্রজ্ঞাপনটি যাচাই-বাচাই করে তার সত্যতা পায়নি। পরে ওই ব্যক্তিকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

ভুয়া প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের সদয় অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ডা. ইরফান জামান নূরকে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওই ভুয়া প্রজ্ঞাপনে উল্লেখিত ডা. ইরফান জামান নূর এটাই তার আসল নাম কিনা এবং তিনি পেশায় চিকিৎসক কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here