News Times BD

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল। 

মিজানুর রহমান সোহেল জানান, গুরুতর অসুস্থতা থেকে ধীরে ধীরে সেরে উঠছেন মির্জা আব্বাস। বর্তমানে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির এই নেতার শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে। আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় তিনি এখন অনেকটাই সুস্থ এবং দ্রুত দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

Exit mobile version