দ্রুতই ইরান যুদ্ধের শেষ চাইছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট। তিনি ইরানের সঙ্গে চলমান সংঘাত কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন।
রবিবার এবিসি নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, আমার মনে হয় এই সংঘাত অবশ্যই আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে। সম্ভব হলে এর আগেও শেষ হতে পারে।
ক্রিস রাইট আরও বলেন, সংঘাত শেষ হলে জ্বালানি সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হতে পারে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামও কমে আসতে পারে।
তিনি বলেন, সংঘাত শেষ হওয়ার পর আমরা জ্বালানি সরবরাহে পুনরুদ্ধার দেখব এবং এর ফলে দামের ওপরও নিম্নমুখী চাপ তৈরি হবে।
উল্লেখ্য, বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সামরিক সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি খাতে অস্থিরতা বিরাজ করছে। তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে।
সূত্র : আল-জাজিরা।




