News Times BD

সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কাল

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩’র উপনির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের জন্য আগামীকাল ১৬ অক্টোবর থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। ফরম পূরণ করে পরদিন ১৭ অক্টোবর একই স্থান ও সময়ে জমা দিতে হবে।

বৃহস্পতিবার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Exit mobile version