News Times BD

হরমুজ অতিক্রম করলো দুটি ইরানি জাহাজ

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ উপেক্ষা করে বুধবার হরমুজ প্রণালী অতিক্রম করেছে দুটি ইরানি জাহাজ। এর মধ্যে একটি বিশাল তেলবাহী জাহাজ (সুপার ট্যাংকার) রয়েছে, যার সক্ষমতা প্রায় ২০ লাখ ব্যারেল।

ইরানি ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

 

প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় জাহাজটি উন্মুক্ত জলরাশি ও হরমুজ প্রণালী অতিক্রম করে ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

প্রতিবেদনে দাবি করা হয়, জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, খাদ্যপণ্য বহনকারী একটি বাল্ক ক্যারিয়ার পারস্য উপসাগরে প্রবেশ করেছে এবং ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সরাসরি বাধা ও অবরোধ থাকা সত্ত্বেও এই ঘটনা দুটি ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। সূত্র: আল-জাজিরা

Exit mobile version