News Times BD

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলে ইরান-ইরাক সমঝোতা

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ সাধারণত ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে এই নৌপথ দিয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। 

এদিকে, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলে ইরানের সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ইরাকের তেলমন্ত্রী হায়ান আব্দুল-গনি।

 

মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন ইরাকের তেলমন্ত্রী। 

ইরাকের তেলমন্ত্রী জানান, হরমুজ প্রণালি দিয়ে ইরাকি তেলবাহী ট্যাংকার চলাচলের বিষয়ে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে ইরাক।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেছিলেন, হরমুজ প্রণালি ‘সবার জন্য উন্মুক্ত, কিন্তু আমাদের শত্রুদের জন্য বন্ধ।’

সূত্র : আল-জাজিরা।

Exit mobile version