News Times BD

হরমুজ প্রণালি সচল রাখা নিয়ে সৌদি যুবরাজকে যা বললেন চীনের প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অবশেষে হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনা নিয়ে মুখ খুলেছেন। তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক টেলিফোন আলাপচারিতায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ এবং গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধারের আহ্বান জানান।

সোমবার অনুষ্ঠিত এই ফোনালাপে শি জিনপিং বলেন, চীন অবিলম্বে একটি সর্বাত্মক যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে এবং অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠার সকল প্রচেষ্টাকে সমর্থন করে। তিনি জোর দিয়ে বলেন, বিরোধগুলো রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, শি জিনপিং আরও বলেন- হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌ চলাচল বজায় রাখা উচিত। এটি আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়েরও অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। এই প্রেক্ষাপটে চীনের এই অবস্থানকে অঞ্চলটিতে স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : রয়টার্স ও ব্লুমবার্গ।

Exit mobile version