ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদসহ দুজনকে আটক করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। গতকাল বিকালে তাদের আদালতে তোলা হলে আদালত ১৪ দিনের রিমান্ড মঞ্জুুর করেন।

এর আগে শনিবার রাতে অভিযান চালিয়ে বাংলাদেশের সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও ঢাকার আলমগীর হোসেন (৩৪)। এসটিএফ সূত্রে জানা যায়, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর দুজনই হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। আইএসপিআর জানায়, প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল এবং আলমগীরকে পশ্চিমবঙ্গে আটক করা হয়। বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সাম্প্রতিক ভারত সফরের পর বাংলাদেশ থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যাচ্ছে। গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here