News Times BD

হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং সংযুক্ত আরব আমিরাত- বাংলাদেশ দূতাবাসের তত্বাবধানে হিফজুল কুরআন প্রতিযোগিতা হিজরী ১৪৪৭ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ মার্চ বিকাল চারটায় রাজধানীর উত্তরায় হোটেল ভিস্তানাতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

 

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ অফিস কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ১৫৩টি মাদ্রাসা ও এতিমখানা থেকে ১০ পারা, ১৫ পারা ও ৩০ পারা গ্রুপে মোট ৮৪৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ফয়সাল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ দূতাবাসের বৈদেশিক সাহায্য শাখার প্রধান রাশেদ আল-মিল আয যিআবি।

এছাড়াও উপস্থিত ছিলেন শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ অফিসের অন্যান্য কর্মকর্তা, আলেম-ওলামা এবং বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবকরা।

বিচারকমণ্ডলীদের মূল্যায়নের ভিত্তিতে চারটি কেন্দ্রের মোট ৩৬ জন বিজয়ীকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Exit mobile version