News Times BD

হোসেনপুরে বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়

নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর, কিশোরগঞ্জ (প্রতিনিধি)  মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের চর্চা ছড়িয়ে দিতে হোসেনপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হলো  Startup, Science Project and Innovation Idea Showcasing Program এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম EESS, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ১২ জুন ২০২৬ তারিখে এই মেলার আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য, ১৬২ কিশোরগঞ্জ-হোসেনপুর-১ আসন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, হোসেনপুর উপজেলা বিএনপির  আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মবিন, এডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, শফিকুল ইসলাম কাঞ্চন, এডভোকেট মনিরুল হক রাজন, যুগ্ম আহ্বায়ক এসএম মাহবুবুর রহমান ও আবুল হাশিম সবুজ। এছাড়াও উপস্থিত ছিলেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ  ওসি রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
 
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা প্রতিটি স্কুলের স্টল ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট দেখেন। সভাপতির বক্তব্যে ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে বিজ্ঞানভিত্তিক নতুন আইডিয়া নিয়ে কাজ বর্তমান সরকার কাজ করছে। তাই শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহ দিতে এই বিজ্ঞান মেলার আয়োজন। তিনি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও ভালো আইডিয়া নিয়ে কাজ করার আহ্বান জানান।
 
বিচারকগণ ফলাফল ঘোষণা দেন, প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জন করেন আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অজন করেন  হোসেনপুর সরকারি পাইল্ট  স্কুল এন্ড কলেজ। 
 
মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ। স্লোগানে আয়োজিত এই মেলা স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনের নতুন প্রেরণা যোগ করবে বলে আশা করছেন আয়োজকরা।
Exit mobile version