News Times BD

হোসেনপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানবন্ধন

শামীম মিয়া, হোসেনপুর, কিশোরগঞ্জ (প্রতিনিধি):

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে,এই স্লোগানে বুধবার বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ঢেকিয়া ৬নং ওয়ার্ডের বাসিন্দারা।

আজ বুধবার বিকাল ৫টায় ঢেকিয়া খালার মাঠ সংলগ্ন ফায়ার সার্ভিসের সামনের মেইন রোডে এ মানবন্ধনের আয়োজন করা হয়।
মানবন্ধনে বক্তারা স্থানীয় মাদক ব্যবসায়ী হিরা(২৫) পিতা ফিরুজ ড্রাইভার, তার সহযোগী মনির, খাইরুল, জুয়েলসহ পুরো চক্রের অপকর্মের তীব্র নিন্দা জানান। বক্তাদের অভিযোগ, এই চক্রের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে এবং সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা শওকত ওসমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি বাদল মৃধা, হোসেন আহমেদ বাবুল মাস্টার, হাজী সাহেদ আলী বেপারী, রহমত আলী মাস্টার, ব্যবসায়ী আবুল কালাম, হোসেনপুর পৌর,বিএনপির নেতা নজরুল ইসলাম, পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, অপু, চন্দন, ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হোসেনপুর উপজেলা শাখার সহ-সভাপতি সাবির হোসেন প্রমুখ।

মানবন্ধন থেকে বক্তারা প্রশাসনের কাছে অবিলম্বে হিরা, মনির, খাইরুল, জুয়েলসহ মাদক চক্রের সকল সদস্যকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।

এলাকাবাসীর হুঁশিয়ারি, যুবসমাজকে রক্ষায় প্রশাসন যদি কঠোরভাবে মাদক নির্মূল অভিযান পরিচালনা না করে, তাহলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, “এ ঘটনায় আমাদের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদকমুক্ত সমাজ গড়তে এলাকাবাসীর এ ঐক্যবদ্ধ প্রতিবাদ এলাকায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Exit mobile version