১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের সময় জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। আগামী ১২ এপ্রিলের পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এনটিআরসিএ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

 

চেয়ারম্যান বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে প্রবেশ পর্যায়ের শূন্যপদ জানতে গত ২৯ মার্চ শূন্যপদ সংগ্রহ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যা ১২ এপ্রিল পর্যন্ত চলবে।

তিনি বলেন, এরপর আমরা আর সময় বাড়াব না। আর ১২ এপ্রিলের পর এক দিন সময়ও নষ্ট করতে চাই না। এরপর এক সপ্তাহের মধ্যেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি বলেন, এনটিআরসিএ প্রথমবারের মতো প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে সরাসরি নিয়োগ কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রমকে খুবই চ্যালেঞ্জিং। 

পরীক্ষা পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এর সঙ্গে থাকবে ২০ নম্বরের ভাইভা, যেখানে ১২ নম্বর শিক্ষাগত সনদ ও ৮ নম্বর মৌখিক পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here