News Times BD

২১ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২০.৬ শতাংশ বৃদ্ধি

ফেব্রুয়ারির ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ গত বছর একই সময়ের তুলনায় ২০.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৩০৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৯১৩ মিলিয়ন মার্কিন ডলার।

 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা ২১ হাজার ৭৪১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ১৭ হাজার ৮৭৫ মিলিয়ন মার্কিন ডলার।

সূত্র : বাসস

Exit mobile version